ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঠাকুরগাঁওয়ে ৩০০ নিমগাছে বদলে গেল সড়কের চিত্র, নাম ‘অক্সিজেন রোড’

তোররা-বশালগাঁও সড়কের দুই পাশে নিমের চারা রোপণ করেছে পরিবেশবাদী সংগঠন অক্সিজেন; সহযোগিতায় রয়েছে দাতব্য প্রতিষ্ঠান স্বপ্নিল।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১১:১৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১১:১৬:১২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৩০০ নিমগাছে বদলে গেল সড়কের চিত্র, নাম ‘অক্সিজেন রোড’ ছবি সংগৃহিত

সড়কের দুই পাশে সারি সারি নিমগাছের চারা। সবুজে বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রায় ৩০০টি নিমের চারা রোপণের মাধ্যমে গড়ে তোলা হয়েছে পরিবেশবান্ধব সড়ক, যা স্থানীয়দের কাছে ‘অক্সিজেন রোড’ নামে পরিচিতি পেয়েছে। উদ্যোগটি পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে স্থানীয়দের উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

হরিপুরের তোররা-বশালগাঁও সংলগ্ন সড়কটির দুই পাশে এসব নিমের চারা রোপণ করেছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’। এ কাজে সহযোগিতা করেছে দাতব্য প্রতিষ্ঠান ‘স্বপ্নিল’। পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলার পাশাপাশি ঔষধি গাছের গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অক্সিজেন রোড সংলগ্ন বলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির হিমেল বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ বর্তমানে বড় উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে সড়কের পাশে গাছ লাগানো পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাছ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ছায়া দেওয়ার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ তৈরি করে।

ঠাকুরগাঁওয়ের একমাত্র ঔষধ শিল্প প্রতিষ্ঠান এ আর ল্যাবরেটরিজের (আয়ুর্বেদিক) মালিক হাকীম আব্দুল হাই বলেন, নিমগাছ দিয়ে অক্সিজেন রোড গড়ে তোলার উদ্যোগটি পরিবেশবান্ধব। পরিবেশদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নিমের রয়েছে বহুবিধ ঔষধি গুণ। পাশাপাশি গাছগুলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া প্রদানে ভূমিকা রাখবে।

অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন বলেন, বৃক্ষরোপণ যেন শুধু নির্দিষ্ট দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং মানুষের দৈনন্দিন জীবন ও পরিবেশ রক্ষার সংস্কৃতির অংশ হয়ে ওঠে, সেটিই তাদের প্রত্যাশা। এ লক্ষ্যেই পরিবেশবান্ধব সড়ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে চারাগুলোকে বাঁচিয়ে রাখা এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই এখন তাদের প্রধান দায়িত্ব।

হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর বলেন, সড়কের পাশে নিমগাছ রোপণ একটি চমৎকার উদ্যোগ। নিমগাছের বহুবিধ ব্যবহার রয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।