ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবি মৌসুমে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট রোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:২১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:২১:৫৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
বগুড়ায় বিসিআইসি সার ডিলারদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি : প্রতিনিধি

বগুড়া জেলার বিসিআইসি সার ডিলারদের এক জরুরী মতবিনিময় সভা শনিবার (১৪ নভেম্বর) দুপুরে পুরান বগুড়া পূর্ব পালশাস্থ বিএফএ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) বগুড়া জেলা ইউনিটের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক এনামের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বর্তমান সার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন বিএফএ বগুড়া জেলা ইউনিটের সহ-সভাপতি আব্দুস সোবহান জিন্নাহ, আব্দুল হাকিম মন্ডল ও ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান সহ সংগঠনের বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। 


সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে বগুড়ার অবকাঠামো উন্নয়ন সহ নানামুখি উন্নয়ন কর্মকান্ড শুরু হয়েছে। আগামী দিনে কার্গো সুবিধা সহ বগুড়া বিমানবন্দর চালু হলে বগুড়া থেকে কৃষি সেক্টর সহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানী করা সম্ভব হবে। ব্যবসা বানিজ্যের প্রসার ঘটবে। দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা বগুড়া আরও এগিয়ে যাবে। 


সভায় বক্তারা বলেন, সারের কোন সংকট নেই। আগামী রবি মৌসুমে কৃষকদের কাছে নায্যমূল্যে ও নির্বিঘ্নে সার বিক্রি করতে জেলার বিসিআইসি সার ডিলাররা বদ্ধপরিকর। এছাড়াও বগুড়ায় কেউ যাতে সারের কৃত্রিম সংকট তৈরী করতে না পারে সেব্যাপারেও ডিলাররা সজাগ থাকা সহ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।