ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা বেহাল, সংস্কারের দাবি

সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলাবদ্ধতা ও খানাখন্দে চরম ভোগান্তিতে বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী, আধুনিক ড্রেনেজসহ রাস্তা নির্মাণের দাবি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ০৩:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ০৩:৩৯:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের রাস্তা বেহাল, সংস্কারের দাবি ছবি : প্রতিনিধি

১৯০৯ সালে প্রতিষ্ঠিত দক্ষিণবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শতবর্ষ পেরোনো এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি দেশের প্রশাসন, সামরিক ও আধা-সামরিক বাহিনীসহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে অসংখ্য কৃতি সন্তান উপহার দিয়েছে। অথচ এমন একটি গৌরবময় প্রতিষ্ঠানের প্রবেশপথের রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।


সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় অভিমুখী রাস্তাটির পিচ ও ইট উঠে গিয়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলাচল করাই এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি তলিয়ে গিয়ে হাঁটুসমান কাদাপানি ও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত করার পাশাপাশি চরম স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শঙ্কা বাড়িয়ে দিচ্ছে।


ঐতিহ্য ও বাস্তবতার বৈপরীত্য: ১১৭ বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পদে কর্মরত থাকলেও, প্রতিষ্ঠানের নিজস্ব যাতায়াত ব্যবস্থার এই দৈন্যদশা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।


শিক্ষার্থীদের চরম দুর্ভোগ: প্রভাতী ও দিবা শাখার প্রায় দেড় হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতিদিন কাদাপানি ও ভাঙাচোরা পথ মাড়িয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।


জরুরি সরকারি হস্তক্ষেপ: সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর জোর দাবি—সাময়িক কোনো জোড়াতালি নয়, বরং আধুনিক ড্রেনেজ ব্যবষ্টাসহ একটি টেকসই ও মজবুত রাস্তা নির্মাণ করে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।