ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ

দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে শ্রম সহযোগিতা জোরদারের প্রস্তাব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১২:০৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
কাতারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়াতে আগ্রহী বাংলাদেশ সংগৃহীত ছবি

কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে এ আগ্রহের কথা জানিয়েছে সরকার।


রোববার (১৫ নভেম্বর) কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে কর্মসংস্থান, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।


বিভিন্ন খাতে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।


জবাবে কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশি কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার প্রশংসা করেন। কাতারের অর্থনীতিতে তাঁদের অবদানের কথাও স্বীকার করেন তিনি।


বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা বাড়িয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়েও আলোচনা হয়।


এ সময় দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে অংশ নেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন রাষ্ট্রদূত আল কাহতানি।


বৈঠকে দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেন তিনি।


বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।