ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রতিবাদে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৬ ১০:১৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৬ ১০:১৪:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষকদের অবস্থান কর্মসূচি ছবি: সংগৃহীত

দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে গোলচত্বরে অবস্থান নেন তাঁরা। 

শিক্ষক সমিতির সদস্যসচিব ও ছাত্রপরামর্শক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ড. কাউছার আহম্মেদ পাটওয়ারী, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা চালাচ্ছে বলে তাঁরা মনে করেন। বাসে অগ্নিসংযোগ, ঘরবাড়িতে আগুন দেওয়া এবং পেট্রোল বোমা বিস্ফোরণের মতো ঘটনার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

কুবি শিক্ষক সমিতির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরিন বলেন, অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণির মানুষকে প্রতিবাদ জানাতে হবে। সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁদের এ অবস্থান কর্মসূচি। ভবিষ্যতেও অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় জানান বক্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।