ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ব্যানবেইসে ২৭৩ জন নিয়োগ, আবেদন শেষ ২৬ নভেম্বর

১৪ ক্যাটাগরিতে ঢাকার প্রধান কার্যালয় ও ১২৫টি উপজেলা আইসিটি প্রশিক্ষণকেন্দ্রে নেওয়া হবে সেবাকর্মী।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:৪৮:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
ব্যানবেইসে ২৭৩ জন নিয়োগ, আবেদন শেষ ২৬ নভেম্বর ছবি সংগৃহীত

পদভেদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জেএসসি, এসএসসি এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ডিপ্লোমা বা সনদ নির্ধারণ করা হয়েছে। কারিগরি পদে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছর। পদ ও কর্মস্থল অনুযায়ী মাসিক সেবামূল্য ১৬ হাজার ৬৭৩ টাকা থেকে ২০ হাজার ২১২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। কারিগরি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ ও প্রয়োজনীয় লাইসেন্স সংযুক্ত করতে হবে।


আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। নিয়োগটি স্থায়ী সরকারি চাকরি নয়; আউটসোর্সিং প্রক্রিয়ায় দুই বছর মেয়াদি সেবাকর্মী নিয়োগের উদ্যোগ। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভিত্তিক যোগ্যতা, শর্ত ও আবেদনপদ্ধতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।