ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ঝালকাঠিতে মাদকবিরোধী অবস্থানে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

ফেসবুক লাইভে মাদক কারবারিদের মুখোশ উন্মোচনের জেরে ঝালকাঠি আদালতে হয়রানিমূলক মামলা ও হুমকির দাবি ভুক্তভোগী নেতার।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:৫৭:৪০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪২ বার পঠিত
ঝালকাঠিতে মাদকবিরোধী অবস্থানে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ ছবি : প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন গ্রামে মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৯নং শেখেরহাট ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সরদারের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দায়ের এবং মামলার সাক্ষীদের মাধ্যমে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।


সম্প্রতি এই বিষয়ে দৈনিক গাউছিয়া পত্রিকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিলেন ভুক্তভোগী নেতা।


আদালতের নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গুয়াটন গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের ছেলে ছাত্রদল নেতা মেহেদী হাসান সরদার এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছিলেন। সম্প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের অপতৎপরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করে তাদের মুখোশ উন্মোচন করেন।


অভিযোগ রয়েছে, মেহেদী হাসানের এই মাদকবিরোধী অবস্থানে ক্ষিপ্ত হয়ে স্থানীয় পাইকারি ও খুচরা মাদক কারবারিরা সংঘবদ্ধভাবে তাকে দমনের চেষ্টা চালায়। এরই জেরে গুয়াটন গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে মোসাঃ মরিয়ম সরদারকে দিয়ে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করানো হয়।


মামলার নথিতে যাদের সাক্ষী হিসেবে দেখানো হয়েছে—


(১) মো: চুন্নু তালুকদার তার বিরুদ্ধে অতীতে ও বিভিন্ন মামলায় দীর্ঘ জেল হাজতে থাকার অভিযোগ রয়েছে এছাড়াও সাক্ষী হিসেবে রয়েছেন।

(২) মোঃ নুরুদ্দিন সরদার এর বিরুদ্ধে হজ্বে পাঠানো সংক্রান্ত বিভিন্ন প্রতারণা অভিযোগ রয়েছে।

(৩) মোঃ মামুন হোসেন সহ উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় মাদক ও বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।


মামলা দায়েরের পর থেকেই এই সাক্ষীরা মেহেদী হাসানকে বিভিন্নভাবে হুমকি-দমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন যাতে তিনি মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান।


এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রদল নেতা ও স্থানীয় সচেতন মহল বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চিহ্নিত মাদক কারবারি ও হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (1)
শেখ হৃদয় — 17 Nov 2026, 11:52 AM

মাদক মুক্ত দেশ চাই সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড় মেহেদী হাসানকে সবাই মাদক বিরুদ্ধে সহযোগিতা করুন দেশকে মাদকমুক্ত এবং সমাজকে সুস্থ সমাজ হিসাবে গড়ে তুলুন আমরা সবাই মেহেদির মতন যারা আছে তাদের পাশে এগিয়ে আসি ইনশাআল্লাহ মাদকমুক্ত সমাজ গড়বো