ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

দীঘিনালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:১৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:২৯:১৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৯ বার পঠিত
দীঘিনালায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও দেয়ালিকা উন্মোচন ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎

‎​সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


‎​অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন করা হয়।


‎​বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা শিক্ষা অফিসার মিসেস কণিকা খিসা।


‎​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা সাংবাদিক ইউনিটের সভাপতি প্রমোদ কুমার মুৎসুদ্দী, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৩ নম্বর কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান), বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।


‎​বক্তারা বলেন, "এই ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দীঘিনালার মুখ উজ্জ্বল করবে। তাদের এই সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের অবদান অনস্বীকার্য।" ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।


‎​অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করানো হয়।

‎


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।