ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১

কাহালু উপজেলার দরগাহাট-নুনগোলা সড়কে মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে ঘাতক ট্রাক, এলাকায় শোকের ছায়া।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:০৬:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
বগুড়ায় বালুভর্তি ট্রাকের ধাক্কায় দুই ইউপি সদস্য নিহত, আহত ১ ছবি : প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় বালুভর্তি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট-নুনগোলা সড়কের পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মো: বাবর আলী (৬৫) ও মো: আব্দুল বাসেদ (৭০)। তাঁরা দুজনই উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আব্দুল মকিম (৬০)। তিনি কাহালু উপজেলার বাসিন্দা।



স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে কাহালু যাওয়ার পথে পাইকড় পাঞ্জুয়াপাড়া এলাকার পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবর আলী ও আব্দুল বাসেদের মৃত্যু হয়। আহত আব্দুল মকিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।


দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


এদিকে স্থানীয় জনপ্রতিনিধিসহ দুই ব্যক্তির মৃত্যুর খবরে তাঁদের পরিবার-পরিজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।