ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য

ক্ষুদ্র জনগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের আহ্বান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ১০:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ১০:২৫:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
ধর্ম বর্ণ ভাষার কারণে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে: ঢাবি উপাচার্য ছবি: সংগৃহীত

ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো মানুষ যেন নিজেকে ক্ষুদ্র বা অবহেলিত মনে না করে— এমন একটি দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।


তিনি বলেছেন, দেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। বৈচিত্র্যকে ধারণ করেই একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হবে।


মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।


উপাচার্য বলেন, সব ধরনের সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা ও মানবিক সেতুবন্ধন তৈরি করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে এ ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান ও গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।


তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে এমন মুক্ত পরিসর হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্নমত ও ভিন্ন সংস্কৃতির চর্চা এবং পারস্পরিক সংলাপের সুযোগ থাকবে। সাংস্কৃতিক বহুত্ববাদ ও উন্নয়নবিষয়ক আলোচনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া।


এ ছাড়া আলোচনায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।