ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬: হোটেল-রিসোর্টে ৫০% ছাড়

১৯ নভেম্বর ঢাকার কেআইবিতে শুরু হচ্ছে তিন দিনের পর্যটন মেলা। থাকছে ৫৮টি স্টল, ক্যারিয়ার সামিট ও চাকরির সুযোগ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৩২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৩২:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৬ বার পঠিত
ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬: হোটেল-রিসোর্টে ৫০% ছাড় ছবি সংগৃহীত


রাজধানীতে আগামী ১৯ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। এতে হোটেল-রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকবে।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) ১৯ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব) মেলার আয়োজন করছে।


১৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মেলায় হোটেল-রিসোর্ট, সেন্ট মার্টিন ও সুন্দরবনগামী জাহাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫৮টি স্টল থাকবে। এসব স্টলে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে।


এক্সপোর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ‘ক্যারিয়ার সামিট’। ইটাবের সভাপতি ইমরানুল আলম প্রথম আলোকে বলেন, এ আয়োজনে পর্যটনশিল্পে ক্যারিয়ার গঠন, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা এবং পেশাগত দক্ষতা বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হবে। মেলায় অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানে চাকরিপ্রত্যাশীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সুযোগ পাবেন।

এ ছাড়া পর্যটনবিষয়ক আলোচনা, নেটওয়ার্কিং এবং বিশেষ আয়োজন থাকবে মেলায়। প্রথম দিন ভ্রমণ ও পর্যটনবিষয়ক ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে খ্যাতিমান ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।


মেলার আহ্বায়ক কামরুল হাসান বলেন, দেশের পর্যটন উদ্যোক্তা, সেবাদাতা প্রতিষ্ঠান ও তরুণ প্রজন্মকে একটি কার্যকর প্ল্যাটফর্মে একত্র করাই এ আয়োজনের লক্ষ্য। এর মাধ্যমে দেশীয় পর্যটনের সম্ভাবনা তুলে ধরা, নতুন ব্যবসায়িক সংযোগ তৈরি এবং পর্যটন খাতে তরুণদের অংশগ্রহণ বাড়াতে চান আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পরিচালক (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ে লোরো। এ সময় উপস্থিত ছিলেন ইটাবের আরিফুর রহমান, দ্বীন ইসলাম, সাব্বির আনসারি রিয়াদ ও মাহবুবুল আলমসহ অন্যরা।


তিন দিনের মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। নিবন্ধনের মাধ্যমে যে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন।

ইটাব আয়োজিত এ এক্সপোর ফিচার পার্টনার প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।