ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজার শিশুদের মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর হৃদয়বিদারক আর্তনাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫১:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
গাজার শিশুদের মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহর হৃদয়বিদারক আর্তনাদ ছবি সংগৃহিত

ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ গাজার শিশুদের ক্ষুধায় মৃত্যুকে মানবতার চরম অবমাননা হিসেবে আখ্যা দিয়ে বলেন, "আমাদের সন্তানদের একবেলার ক্ষুধায়ই আমরা কাতর হয়ে পড়ি, অথচ গাজার লক্ষ শিশুকে দিনের পর দিন অনাহারে তিলে তিলে মরতে হচ্ছে।"
 

তিনি বলেন, এই কৃত্রিম দুর্ভিক্ষ একটি মানবতাবিরোধী হত্যাকাণ্ড, যেখানে আরববিশ্ব, জাতিসংঘ ও বিশ্বনেতারা নীরব দর্শক। শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, "বিশ্বের এই বিপুল খাদ্য উৎপাদনের সময়েও যদি একটি ভূখণ্ডে শিশুদের না খাইয়ে মারা যেতে হয়, তবে তা সভ্যতার মুখে চরম চপেটাঘাত।"

তিনি আল্লাহর কাছে দোয়া করেন: "হে আল্লাহ! যারা গাজার শিশুদের এই পরিস্থিতির জন্য দায়ী, তাদের দ্বিগুণ শাস্তি দান করো।" তার এই বক্তব্য বিশ্বমঞ্চে মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এক জোরালো সতর্কবার্তা হিসেবে প্রতিধ্বনিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।