কুড়িগ্রাম-১ আসনে দুই বিদ্যালয়ের উন্নয়নে ৩৭ লাখ টাকা বরাদ্দ
সোনাহাট উচ্চ বিদ্যালয়ের জন্য ২২ লাখ এবং কাশিমবাজার উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর সম্পন্ন।
- আপলোড সময় : ১৮-১১-২০২৬ ১১:৪৭:২৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১১-২০২৬ ১১:৪৮:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৭৪ বার পঠিত
ছবি : প্রতিনিধি
২৫ কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলামের মাধ্যমে এলাকার দুটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে মোট ৩৭ লক্ষ টাকা বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে সোনাহাট উচ্চ বিদ্যালয়ের জন্য ২২ লক্ষ টাকা এবং কাশিমবাজার উচ্চ বিদ্যালয়ের জন্য ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়।
আজ ১৮ নভেম্বর বুধবার বিকেলে মাননীয় এমপি মহোদয়ের পরিদর্শন কক্ষে এ বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর জনাব আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম , ভুরুঙ্গামারী উপজেলা আমীর জনাব মোঃ আনোয়ার হোসেন এবং কচাকাটা সাংগঠনিক থানা আমীর জনাব মাওলানা মোঃ এনামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এই সরকারি বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।