গুলশানের চাঁদাবাজদের ধরেছি, কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫০ বার পঠিত
ছবি সংগৃহিত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গুলশানের চাঁদাবাজদের আটক করা হয়েছে এবং তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “চাঁদাবাজের পরিচয় একটাই—সে একজন চাঁদাবাজ। যত প্রভাবশালীই হোক, রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় এখানে গ্রহণযোগ্য নয়।”
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগস্ট থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে এবং তা চলবে নির্বাচনের আগ পর্যন্ত। আরও বলেন, এসপি ও ওসি বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। মাদকবিরোধী অভিযানের বিষয়েও তিনি জানান, মাদক পরিবহনে যারা ধরা পড়ছে, তারা মূল গডফাদার নয়। গডফাদারদের ধরতে অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।