ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

যুদ্ধে পরাজিত হয়ে শত্রু এখন পরিচয় ও অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: আইআরজিসি

পশ্চিমা শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক ও সভ্যতাগত লড়াইয়ের অভিযোগ ইরানের বিপ্লবী গার্ডের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৯:৪৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১০:০৫:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৬ বার পঠিত
যুদ্ধে পরাজিত হয়ে শত্রু এখন পরিচয় ও অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে: আইআরজিসি ছবি: সংগৃহীত

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুহেব্বি বলেছেন, সামরিক ক্ষেত্রে পরাজয়ের পর শত্রু এখন পরিচয় ও সাংস্কৃতিক সত্তাকে লক্ষ্য করে যুদ্ধ শুরু করেছে।


তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয় পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মুহেব্বি বাসিজের শিক্ষার্থীদের এক সমাবেশে বক্তব্য দেন।


তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মনে রাখা উচিত, ইসরায়েলি সরকার তাদেরও সহ্য করবে না এবং একসময় তাদের দিকেও অগ্রসর হবে। জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের ফলে আমরা অস্তিত্ব রক্ষার যুদ্ধের পর্যায় অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছি, আর সেটি হলো পরিচয় ও সত্তার বিরুদ্ধে যুদ্ধ।


তিনি আরও বলেন, আমাদের অস্তিত্ব ও ভৌগোলিক অখণ্ডতা ধ্বংস করতে ব্যর্থ হয়ে শত্রু এখন পরিচয়বিনাশী যুদ্ধের পথ বেছে নিয়েছে। পরিচয়বিনাশী যুদ্ধের অর্থ হলো, শত্রু আমাদের নিজস্ব পরিচয় মুছে ফেলতে চায়। তারা সুযোগ পেলে আমাদের কাছ থেকে আমাদের ধর্মও কেড়ে নেবে।


আইআরজিসির মুখপাত্র উল্লেখ করেন, এই যুদ্ধে শত্রু প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের শক্তির একটি সমন্বিত বলয় গড়ে তুলেছিল। তাদের এই শক্তিকে আপাতদৃষ্টিতে দুর্ভেদ্য মনে হতো, কারণ এর প্রতিটি অংশ একে অপরকে সহায়তা করতো। এতো বিপুল সামরিক সরঞ্জাম এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কীভাবে আমাদের বিরুদ্ধে ৪০ দিনের বেশি টিকে থাকতে পারল না? তবে বলতে হবে, ২৫ দিনের বেশি নয়। কারণ, যুদ্ধের ২৫তম দিন থেকেই তারা অন্য দেশগুলোকে মধ্যস্থতাকারী হিসেবে কাজে লাগানোর চেষ্টা শুরু করে।


ব্রিগেডিয়ার জেনারেল মুহেব্বি আরও বলেন, রমজান যুদ্ধ আমাদের জন্য বেশ কিছু অর্জন নিয়ে এসেছে। এসব অর্জনের কিছু ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে, আর কিছু এখনো প্রকাশ পায়নি। রমজান যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অর্জন হলো বিজয়। আমরা এই যুদ্ধে বিজয় অর্জন করেছি এবং কৌশলগত পর্যায়ে সেই বিজয় সুসংহত করেছি। আমরা দুটি পর্যায়ে বিজয় অর্জন করেছি- একটি রণকৌশলগত পর্যায়ে এবং অন্যটি কৌশলগত বা স্ট্র্যাটেজিক পর্যায়ে।


আইআরজিসির মুখপাত্র বলেন, রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই শত্রু পরাজয়ের মুখে পড়েছে। তবে নিজেদের অর্জন দেখানোর জন্য তারা নতুন করে সামরিক তৎপরতা চালাতে পারে। সামরিক দিক থেকে আমরা কোনো সম্ভাবনাকেই নিছক সম্ভাবনা হিসেবে বিবেচনা করি না। সব সম্ভাবনাকেই শতভাগ হুমকি হিসেবে ধরে নিই। এ কারণেই শত্রুর মোকাবিলায় আমরা শতভাগ প্রস্তুতি বজায় রেখেছি।-


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।