ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল, শুনানি ২৩ নভেম্বর

হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত, পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:২০:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:২০:০৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
সরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ বহাল, শুনানি ২৩ নভেম্বর ছবি সংগৃহীত

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। এ আদেশের বিরুদ্ধে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা আপিলের শুনানি আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চেম্বার আদালত আপিল দুটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান। তবে হাইকোর্টের আদেশের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি।


এর আগে ১৮ নভেম্বর হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। পাশাপাশি এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফলাফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দিতে বলা হয়। এখন ২৩ নভেম্বরের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।