পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০২:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০২:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৯ বার পঠিত
বাংলাদেশ পুলিশের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
যাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তারা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকায় সংযুক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো এবং বিধি অনুযায়ী তারা অবসর-সুবিধা পাবেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।