ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

অগ্নি সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফ্যামিলি কার্ড, উপবৃত্তি ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১২:০৭:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১২:২৪:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
অগ্নি সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী ছবি সংগৃহিত


লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, মহেন্দ্রনগর মডেল খাল খনন সম্পন্ন হলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং স্থানীয় মানুষের পানির সংকট কিছুটা কমবে। খালের বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দিয়ে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের সুযোগ তৈরি করা হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।


তিনি আরও জানান, আগামী মাস থেকে পর্যায়ক্রমে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। এ ছাড়া এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিত্বের সম্মানীর ব্যবস্থা করা হবে। ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার কাজও আগামী এক-দুই মাসের মধ্যে শুরু হবে।


প্রধানমন্ত্রী বলেন, খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এতে রংপুর অঞ্চলে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


এদিকে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।