ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ২৯ এপ্রিল, তালিকা প্রকাশ

নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ২৯ এপ্রিল উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রস্তুতি, এলাকায় জমে উঠেছে নির্বাচনী আলোচনা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৫:৩২:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৩ বার পঠিত
নাসিরনগরে তৃতীয় ধাপে ইউপি নির্বাচন ২৯ এপ্রিল, তালিকা প্রকাশ ছবি : প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত দাপ্তরিক তফসিল / কর্ম-পরিকল্পনা অনুযায়ী তালিকা নির্ধারণ করা হয়েছে।


প্রকাশিত তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৭ সালের ২৯ এপ্রিল, বৃহস্পতিবার। 


নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউপি নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন পর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান থেকে হাট-বাজার — সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা।


স্থানীয় ভোটাররা বলছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হয়রানিমুক্ত পরিষদ সেবা — এসব বিষয়কেই তারা এবার ভোটের মাপকাঠি হিসেবে দেখছেন।


এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত তফসিল ও ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা পাওয়ার পরই নাসিরনগরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। তফসিল ঘোষণার ৩৮ থেকে ৪৫ দিন আগে তা জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।


ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সচেতন মহলের প্রত্যাশা, এবারের ইউপি নির্বাচন নাসিরনগরে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবার দাবি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।