ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

মিরপুরের বস্তি এলাকায় জলাবদ্ধতায় ডেঙ্গু ঝুঁকি বাড়ার শঙ্কা

টানা বৃষ্টি ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৫:৪০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৫:৪০:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
মিরপুরের বস্তি এলাকায় জলাবদ্ধতায় ডেঙ্গু ঝুঁকি বাড়ার শঙ্কা ছবি : প্রতিনিধি

গত দুদিন ধরে মিরপুরসহ ঢাকার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজধানীর উন্নত আবাসিক এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকায় জলাবদ্ধতার শঙ্কা তুলনামূলক কম থাকলেও, মিরপুরের বিভিন্ন বস্তি এলাকায় দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমে থাকার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।


সংশ্লিষ্ট ও সচেতন মহল মনে করছেন, বৃষ্টির এই পানি নিষ্কাশন না হলে জলাবদ্ধ স্থানে এডিস মশাসহ রোগবাহী বিভিন্ন জীবাণুর বংশবিস্তার ঘটতে পারে। ফলে এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করার ঝুঁকি রয়েছে।


এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা হোসাইন আলী বলেন, "গত কয়েক মাস ধরেই মিরপুর এলাকায় ডেঙ্গুর প্রকোপ ছিল। এখন বৃষ্টির পানি আটকে গিয়ে জলাবদ্ধতা বাড়লে মানুষ বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তাই এ বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি।"


স্থানীয় বাসিন্দাদের মতে, অপরিকল্পিত নগরায়ন ও বস্তি এলাকার অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে ডেঙ্গু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।