ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে ৫০০ স্লিপিং কিট বিতরণ উদ্বোধন

রোটারি ক্লাব অব ঢাকা ও বগুড়ার উদ্যোগে শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে শিশুদের হাতে ১৫ ধরনের ব্যবহার্য সামগ্রী তুলে দেওয়া হয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৬:০১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৬:০৪:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩২ বার পঠিত
বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে ৫০০ স্লিপিং কিট বিতরণ উদ্বোধন ছবি : প্রতিনিধি

কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ প্রোগ্রামের আওতায় বগুড়ায় অসচ্ছল শিশুদের মাঝে স্লিপিং কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার বগুড়া শহরের ইয়াকুবিয়া গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৯ থেকে ১২ বছর বয়সী শিশুদের মাঝে ১৫ ধরনের ব্যবহার্য সামগ্রীসমৃদ্ধ স্লিপিং কিট বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব ঢাকার আয়োজনে এবং রোটারি ক্লাব অব বগুড়ার সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা।


এ কর্মসূচির আওতায় সারাদেশে ৬ হাজার শিশুর মাঝে এবং বগুড়া অঞ্চলে ৫০০ শিশুর মাঝে স্লিপিং কিট বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, ইয়াকুবিয়া গার্লস হাইস্কুলের সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব বগুড়ার রোটারিয়ানবৃন্দ এবং কানাডা থেকে আগত কর্মসূচির কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।