ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দুআ ও তার অর্থ

বাইরে যাওয়ার সময় আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনায় যে দুআ পড়বেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৭:৫১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৭:৫৬:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
ঘর থেকে বের হওয়ার সময় পড়ার  দুআ ও তার অর্থ প্রতীকী ছবি- ( সংগৃহীত)

প্রতিদিন নানা প্রয়োজনে মানুষকে ঘরের বাইরে যেতে হয়। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা অন্য কোনো কাজে বের হওয়ার সময় একজন মুমিনের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা এবং তাঁর কাছে নিরাপত্তা ও কল্যাণ কামনা করা। এ জন্য রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দুআ পড়তে শিখিয়েছেন। দুআটির মাধ্যমে আল্লাহর সাহায্য ও হেফাজত প্রার্থনা করা হয়।


ঘর থেকে বের হওয়ার সময় পড়ার দুআটি হলো—

بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ  إِلَّا بِاللهُ

অর্থ: আল্লাহর নামে বের হচ্ছি। আল্লাহর ওপর ভরসা করলাম। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই।


হাদিসে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এ দুআ পড়লে তাকে বলা হয়, তুমি সঠিক পথপ্রাপ্ত হয়েছ, তোমার জন্য যথেষ্ট করা হয়েছে এবং তুমি সুরক্ষিত হয়েছ। এরপর শয়তান তার কাছ থেকে দূরে সরে যায়। (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৯৫; জামে তিরমিজি, হাদিস: ৩৪২৬)। তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় এই মাসনূন দুআটি পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।