আন্তর্জাতিক দাঈদের পদচারণায় মুখরিত মিরপুরের উম্মাহ ইন্টারন্যাশনাল স্কুল
বাংলাদেশ, মালয়েশিয়া ও মিশরের বরেণ্য আলেমদের উপস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বিশেষ নসিহা ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান।
- আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৬:৩৯:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৬:৩৯:৫৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১১২ বার পঠিত
ছবি : প্রতিনিধি
আজ ২২ নভেম্বর ২০২৬, রোববার রাজধানীর মিরপুর পূর্ব কাজীপাড়ায় অবস্থিত উম্মাহ ইন্টারন্যাশনাল ইস্কুলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের বরেণ্য আলেম ও দায়ীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণে এক ভিন্ন মাত্রার পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশের মুফতি জুবায়ের আহমেদ, মালয়েশিয়ার ওসমান বিন আলী, মিশরের শায়খ আবু আব্দুল্লাহ এবং এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম অনলাইন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আইওএম (IOM)-এর চেয়ারম্যান মুফতি ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ।
শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য ঈমানদীপ্ত গল্প, অনুপ্রেরণামূলক আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি অভিভাবকদের জন্য বিশেষ নসিহা ও দিকনির্দেশনামূলক সেশন রাখা হয়।
স্বল্প সময়ের এই আয়োজনে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আন্তরিক ও আনন্দঘন পরিবেশ পরিলক্ষিত হয়। আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীরাও প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং দৈনন্দিন জীবনে ইসলামের ইতিবাচক শিক্ষাগুলো বাস্তবে ফুটিয়ে তোলা সহজ হবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।