ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ তিনজন কারাগারে আওয়ামী লীগের কর্মকাণ্ড রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হবে ১ ডিসেম্বর

চবির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে পড়ে গিয়ে গুরুতর আহত প্রাক্তন শিক্ষার্থী

অনুষ্ঠানস্থলে পড়ে থাকা বাঁশে হোঁচট খেয়ে গুরুতর আঘাত পান ১৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রিজু; মুখমণ্ডলে ২০টি সেলাইয়ের পাশাপাশি এমআরআই রিপোর্টে ধরা পড়েছে মেরুদণ্ডে গুরুতর ক্ষতি, আয়োজকদের অব্যবস্থাপনায় ক্ষোভ সহপাঠীদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১১-২০২৬ ১০:১১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৬ ১০:১১:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৬ বার পঠিত
চবির হীরকজয়ন্তীর অনুষ্ঠানে পড়ে গিয়ে গুরুতর আহত প্রাক্তন শিক্ষার্থী ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্‌যাপনের মূল অনুষ্ঠানে প্রবেশের পথে পড়ে গুরুতর আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রিজু। দুর্ঘটনায় তাঁর মুখের বিভিন্ন স্থানে ২০টি সেলাই দিতে হয়েছে। পরবর্তী সময়ে করা এমআরআই (MRI) পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে গুরুতর ক্ষতি ধরা পড়েছে। এতে তাঁর শরীরের নিম্নাংশ ও ডান পাশ অবশ হয়ে গেছে বলে জানিয়েছেন তাঁর সহপাঠীরা।


জানা যায়, হীরকজয়ন্তীর মূল অনুষ্ঠানের মঞ্চে প্রবেশের সময় অনুষ্ঠানস্থলে পড়ে থাকা একটি বাঁশে হোঁচট খেয়ে উপুড় হয়ে পড়ে যান রিজু। এতে মুখমণ্ডলের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁর মুখের বিভিন্ন স্থানে মোট ২০টি সেলাই দেন।

রিজুর এক সহপাঠীর দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী সময়ে এমআরআই পরীক্ষায় তাঁর মেরুদণ্ডে গুরুতর ক্ষতির বিষয়টি শনাক্ত হয়। চিকিৎসকদের বরাতে তাঁরা জানান, রিজুর বয়স ও শারীরিক অবস্থার কারণে অস্ত্রোপচার করাও সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, চার বছর আগে ভারতে প্রায় ছয় মাস অবস্থান করে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন তিনি।


এদিকে, এ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিজুর সহপাঠীরা। তাঁদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর মতো বৃহৎ আয়োজনে অনুষ্ঠানস্থলে এভাবে বাঁশ ফেলে রাখা ছিল চরম দায়িত্বহীনতার পরিচয়। এর ফলেই এমন গুরুতর দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তাঁরা।


সহপাঠীদের দাবি, এ দুর্ঘটনার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে এবং ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।