ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার

কাকন দাস থেকে মাওলানা আব্দুল্লাহ: ঈমান ও ত্যাগের এক অনন্য জীবনগাথা

ইসলাম গ্রহণের পর পরিবার ও আপনজন ছেড়ে দীর্ঘ অধ্যবসায়ে ঢাকার ফরিদাবাদ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করলেন তরুণ আলেম।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৭:৩২:৩৪ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩১১ বার পঠিত
কাকন দাস থেকে মাওলানা আব্দুল্লাহ: ঈমান ও ত্যাগের এক অনন্য জীবনগাথা ছবি : প্রতিনিধি

একসময় নাম ছিল কাকন দাস। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গারো পাহাড় এলাকায় ছিল তাঁর বাড়ি। ২০১৮ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করার পর সত্যের সন্ধানে ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর পরিবার, আত্মীয়স্বজন ও ঘরবাড়ি ছেড়ে শুরু করতে হয় নতুন জীবন। নানা প্রতিকূলতা পেরিয়ে সেই কাকন দাস আজ আব্দুল্লাহ—দাওরায়ে হাদিস সম্পন্ন করা একজন তরুণ আলেম।


আব্দুল্লাহর জীবনসংগ্রাম, ঈমানের প্রতি অবিচলতা ও ইলম অর্জনের দীর্ঘ পথচলার গল্প তুলে ধরেছেন দাঈ মুফতি আনিসুর রহমান তালুকদার। তিনি নওমুসলিম মারকাজ দারুল উলুম মাহমুদিয়া মাহমুদনগর মাদ্রাসার পরিচালক এবং খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান।


মুফতি আনিসুর রহমান তালুকদার জানান, আব্দুল্লাহ নামটি তাঁদের কয়েকজন নওমুসলিম ভাইয়ের মধ্যেই রয়েছে। তাই তাঁকে সহজে পরিচয় করিয়ে দিতে পূর্বের নাম কাকন দাস উল্লেখ করছেন।


ইসলাম গ্রহণের পর আব্দুল্লাহর জীবনে নেমে আসে কঠিন বাস্তবতা। পরিবার ও আপনজনদের ছেড়ে তাঁকে সম্পূর্ণ নতুন পরিবেশে জীবন শুরু করতে হয়। একসময় পরিবারের আদরের সন্তান থাকলেও ইসলাম গ্রহণের পর তাঁকে পরিচিত পরিবেশ ও স্বজনদের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে নতুনভাবে পথচলা শুরু করতে হয়েছিল।


প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণের পর তাঁর মনে জাগে আলেম হওয়ার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভর্তি হন ঢাকার ঐতিহ্যবাহী মাদরাসা দারুর রাশাদে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মাদরাসায় অধ্যয়নের মাধ্যমে এগিয়ে যেতে থাকেন ইলম অর্জনের পথে।


ছাত্রজীবনেই তাঁর বিবাহ সম্পন্ন হয়। সংসারের দায়িত্বও যুক্ত হয় জীবনে। তবে কোনো কিছুই তাঁর ইলম অর্জনের অদম্য আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারেনি। বরং ধৈর্য, সাহস ও ইলমের প্রতি গভীর ভালোবাসা নিয়ে অব্যাহত রাখেন তাঁর সাধনা।


অবশেষে দীর্ঘ অধ্যবসায়ের পর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকার ঐতিহ্যবাহী মাদরাসা ফরিদাবাদ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পর তাঁকে পাগড়ি প্রদান করা হয়।


আব্দুল্লাহর জীবনের এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হতে এবং তাঁর আনন্দে শরিক হতে পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয় খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। তাঁর দ্বীনি জীবনের পথচলায় ফাউন্ডেশনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাই ইলম অর্জনের এই গৌরবময় পরিণতিতে পাশে থাকতে পারাকে নিজেদের জন্যও আনন্দ ও আবেগের বিষয় বলে উল্লেখ করেন মুফতি আনিসুর রহমান তালুকদার।


ভবিষ্যতে আব্দুল্লাহর স্বপ্ন বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করা এবং অমুসলিম ভাই-বোনদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজে নিজেকে নিয়োজিত করা। তাঁর এই স্বপ্ন বাস্তবায়নে ইলম ও আমলের সমন্বয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আব্দুল্লাহর জন্য দোয়া করে মুফতি আনিসুর রহমান তালুকদার বলেন, মহান আল্লাহ যেন তাঁর অর্জিত ইলমে বরকত দান করেন, ইলম অনুযায়ী আমল করার তাওফিক দেন এবং তাঁকে দ্বীনের একজন মুখলিস খাদেম ও যোগ্য দাঈ হিসেবে কবুল করেন। তাঁর ভবিষ্যৎ জীবনকে দ্বীনের খেদমত ও কবুলিয়াতের মাধ্যম হিসেবে গ্রহণ করেন।


পাশাপাশি শুরু থেকে আজ পর্যন্ত যাঁরা আব্দুল্লাহর জীবন গঠন, ইলম অর্জন ও পথচলায় বিভিন্নভাবে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছেন, তাঁদের প্রত্যেককে মহান আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন—এ কামনাও করেন তিনি।


একজন কাকন দাসের আব্দুল্লাহ হয়ে ওঠা এবং নানা প্রতিকূলতা পেরিয়ে ইলমের পথে এগিয়ে যাওয়ার এই জীবনগাথা ঈমান, ধৈর্য ও অধ্যবসায়ের এক অনন্য দৃষ্টান্ত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।