ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তিন লাখ ছাত্রীর বাইসাইকেল চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মে তরুণদের আগ্রহ বাড়ছে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার

পূর্বধলায় মাদ্রাসাতু দারুল হিকমাহ’র ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোণার পূর্বধলায় দিনব্যাপী আয়োজিত মাহফিলে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও এতিমখানার উন্নয়নে সহযোগিতার আহ্বান।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৪৪:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
পূর্বধলায় মাদ্রাসাতু দারুল হিকমাহ’র ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবি : প্রতিনিধি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া এলাকায় ‘মাদ্রাসাতু দারুল হিকমাহ’ মাদ্রাসার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওমুসলিম মুহতারাম ওয়াসেক বিল্লাহ নোমানী। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার মতো ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।


হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন মাওলানা বজলুর রহমান রাশিদী, হাফেজ ক্বারী আব্দুল্লাহ আল মারুফ, মাওলানা সাইফুল্লাহ মানসুর ও হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সানি। বক্তাদের আলোচনায় ইসলামের মৌলিক শিক্ষা, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ এবং পরকালীন জীবনের প্রস্তুতির বিষয়গুলো উঠে আসে।


এ ছাড়া মাহফিলে সহ-সভাপতি হিসেবে বয়ান পেশ করেন জামধলা মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা দৌলত আলী। তিনি ধর্মীয় জ্ঞান অর্জন, সন্তানদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করা এবং সমাজে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


মাহফিলে আগত অতিথি ও বক্তারা বলেন, একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদ্রাসা ও এতিমখানাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সমাজের প্রত্যেক সচেতন ও সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব।ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে বক্তাদের ওয়াজ, নসিহত ও ইসলামি আলোচনা উপস্থিত মুসল্লিরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মাহফিলের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, মানুষের কল্যাণ এবং মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ মাহফিল এলাকায় ধর্মীয় সম্প্রীতি, নৈতিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সম্মিলিত আয়োজন হিসেবে গুরুত্ব পায় ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।