ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আগামী সংসদে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:১০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:১৪:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
আগামী সংসদে এনসিপির জয়জয়কার হবে: নাহিদ ইসলাম

বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘সেখান থেকেই ঘোষণা হবে নতুন বাংলাদেশের ইশতেহার।’

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভা চত্বরে ‘জুলাই পদযাত্রা’ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 
 
নাহিদ ইসলাম বলেন, ‘গত এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানা বাঁধার মুখে পড়েছি। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি, সংস্কারে বাধা দেয়া হয়েছে। কিন্তু আমরা কোনো দাবি থেকে পিছু হটিনি। আমরা আবার সংগঠিত হব, জনগণের দাবি আদায় করেই ছাড়ব।’তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন, যদিও তারা নাগরিক পার্টির কেউ নন। এখন তাদের অপসারণের জন্যও ষড়যন্ত্র চলছে।’
 
আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে আমরা আবারও মাঠে নেমেছি। গত ৫ মাসে দেশের মানুষ আমাদের যে সাড়া দিয়েছেন, তাতে আমি নিশ্চিত, আগামী সংসদে নাগরিক পার্টির জয়জয়কার হবে।’
 
এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ ২২ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারা ও দলের অন্যান্য নেতারা। পরে জেলখানা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।