ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এলডিসি পরবর্তী রপ্তানি প্রস্তুতি: সক্ষমতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি গঠন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:১৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:১৬:১৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
এলডিসি পরবর্তী রপ্তানি প্রস্তুতি: সক্ষমতা বৃদ্ধিতে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি গঠন
২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণ করতে যাচ্ছে। এ গুরুত্বপূর্ণ ধাপ সামনে রেখে রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উচ্চ পর্যায়ের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ বিভাগের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালার আওতায় রপ্তানিনির্ভর খাতে আগের মতো সরাসরি নগদ সহায়তা বা ভর্তুকি প্রদান আর সম্ভব হবে না। এই পরিবর্তনের ফলে দেশের রপ্তানি খাতকে টেকসই ও প্রতিযোগিতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস—এই চার সম্ভাবনাময় রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নির্ধারণে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে—সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় সম্ভাব্য সহায়তার ধরণ নির্ধারণ, নির্ধারিত সুবিধাগুলো বাস্তবায়নে সময়সীমাসহ একটি সুসংগঠিত কর্মপরিকল্পনা তৈরি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা এবং প্রয়োজনে প্রাসঙ্গিকতা বিবেচনায় অতিরিক্ত সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা। এছাড়া, কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করার ক্ষমতাও থাকবে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুখ্য সচিব। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র, শিল্প, কৃষি, বস্ত্র ও পাট এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিবরা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সভাপতি।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন, এই কমিটির কার্যকর দিকনির্দেশনা ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে রপ্তানিনির্ভর খাতগুলো এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।