ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

খাল-জলমহাল ‘বদ্ধ’ দেখিয়ে ইজারা দেয়ায় ভোগান্তিতে কৃষক ও মৎস্যজীবীরা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:০৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:০৬:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
খাল-জলমহাল ‘বদ্ধ’ দেখিয়ে ইজারা দেয়ায় ভোগান্তিতে কৃষক ও মৎস্যজীবীরা। ছবি সংগৃহীত

খুলনা অঞ্চলের বিভিন্ন উপজেলায় ‘বদ্ধ’ দেখিয়ে শত শত সরকারি খাল ও জলমহাল ইজারা দেয়ার অভিযোগ উঠেছে। এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে স্থানীয়দের মৎস্য ও কৃষিকাজ। শুধু এই একটি জলমহালই নয়, বিভিন্ন উপজেলায় এমন আরও ১৯৮টি জলমহাল সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে বলে জেলা প্রশাসনের তথ্যে জানা গেছে।

জানা যায়, খালগুলোতে নিয়মবহির্ভূতভাবে বসানো হচ্ছে নেট-পাটাতন ও বাঁধ, যা বাধা সৃষ্টি করছে পানির স্বাভাবিক প্রবাহে। এতে একদিকে যেমন মাছ ধরতে পারছেন না সাধারণ জেলেরা, অন্যদিকে শুষ্ক মৌসুমে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় পানি মিলছে না জমিতে। সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষক ও মৎস্যজীবীরা।


সংশ্লিষ্টরা জানান, খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রামের মানুষের জীবিকা এক সময় নির্ভর করত স্থানীয় একটি সরকারি খালের ওপর। খালটি গয়সা ও পোদা নদীর সঙ্গে যুক্ত।
স্থানীয়দের অভিযোগ, খালটিকে ‘বদ্ধ’ দেখিয়ে তা ইজারা দেয়া হয়। পরে খালের মুখসহ একাধিক স্থানে বসানো হয় পাটাতন ও জাল। বর্ষায় পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আর শুষ্ক মৌসুমে খালে পানি না থাকায় চাষাবাদ করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রেই জমি শুকিয়ে ফেটে যাচ্ছে পানির অভাবে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।