ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

চট্টগ্রামে চোরাইকৃত পণ্যসহ ৩ আসামি গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:৪১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৫২:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
চট্টগ্রামে চোরাইকৃত পণ্যসহ ৩ আসামি গ্রেফতার মোঃ আব্বাস (২৫), মোঃ নাজমুল হোসেন ভুইয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৫)।
চট্টগ্রামে বন্দর থানার অ‌ভিযানে চোরাইকৃত পণ্যসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্প‌তিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করে‌ থানা পু‌লিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্বাস (২৫), মোঃ নাজমুল হোসেন ভুইয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৫)।
 
পু‌লিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাতে বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে ডেলিভারি পয়েন্টে আসামি মোঃ আব্বাস, মোঃ নাজমুল হোসেন ভুইয়া ও নূর মোহাম্মদসহ পলাতক মোঃ হোসেন (২৭) এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামি ১টি কাভার্ডভ্যান গাড়িতে কিসমিচের কার্টন লোড করে।
 
ভুক্তভোগী মামলার বাদী মোঃ শাহ আলম উক্ত কিসমিসের বিষয়ে আসামিদের জিজ্ঞেস করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং উক্ত মালামালের স্বপক্ষে কোন ধরনের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। সংবাদ পেয়ে বন্দর থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামালগুলো উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে।
 
পু‌লিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।