ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:৪৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১০:৪৭:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
পতেঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু রোহান খান (১৮)
চট্টগ্রাম নগরীর আউটার রিং রোডে মাইক্রোবাসের ধাক্কায় রোহান খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তেল ফুরিয়ে যাওয়ায় রাস্তার পাশে থেমেছিলেন রোহান খান। মুহূর্তেই দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কায় চোখের পলকে রাস্তা থেকে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়েন রোহান।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে পতেঙ্গা সংলগ্ন কেপিজেড গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
নিহত রোহান খান নগরের বন্দর থানার নারিকেল তলা এলাকার বাসিন্দা। রোহান মেম্বার কামাল আহমেদের ছেলে। রোহান দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। ছিলেন পরিবারের একমাত্র সন্তান।
 
পরিবার জানায়, রোহান ওইদিন দুপুরে বাইকের মবিল পরিবর্তনের জন্য ছোট এক সঙ্গীকে নিয়ে বড়পুল এলাকায় যান। ফেরার পথে বাইকের তেল শেষ হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের ফোন করছিলেন তিনি। হঠাৎ পেছন দিক থেকে ছুটে আসা মাইক্রোবাস ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, “ধাক্কা লেগে রোহান প্রায় ২০ ফুট দূরে গিয়ে পড়ে। তখনও তার মুখে একটাই কথা—‘আম্মুকে ডাকো।’”
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর হাসপাতালের বারান্দায় বসে কান্নায় ভেঙে পড়েন রোহানের মা।
 
এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে নারিকেল তলা ও ফকিরহাট এলাকায়। পরিচিতজনেরা বলছেন, রোহান ছিলেন শান্ত, ভদ্র এবং দায়িত্বশীল তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে তার মৃত্যুর সংবাদ, বন্ধুরা জানাচ্ছেন শোক।
 
বন্দর থানার ওসি বলেন, “দুর্ঘটনার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাই। মাইক্রোবাসটির শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলছে, মরদেহ ময়নাতদন্তের শেষে রোহানের দেহ মায়ের কাছেই পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।