ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিশ্বব্যাংকের প্রকল্প পেলে স্থলবন্দরের উন্নয়ন করা হবে বললেন উপদেষ্টা সাখাওয়াত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:২২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:১০:২৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
বিশ্বব্যাংকের প্রকল্প পেলে স্থলবন্দরের উন্নয়ন করা হবে বললেন উপদেষ্টা সাখাওয়াত ছবি সংগৃহীত

নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় কয়েকটি স্থলবন্দরের উন্নয়নকাজ করা হয়েছে। আগামীতে বিশ্বব্যাংকের নতুন প্রকল্প পেলে সোনামসজিদ স্থলবন্দরসহ অন্যান্য বন্দরের উন্নয়নকাজ করা হবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় উপদেষ্টা আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরানো স্থলবন্দর। এটির সাথে ভবিষ্যতে লিংকআপ হতেও পারে। তাই এই বন্দরটিকে আরো সম্প্রসারণ করা দরকার। সোনামসজিদ স্থলবন্দরের যে সব সমস্যা রয়েছে, তা দূর করতে কাজ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা দেখার জন্য বলা হয়েছে। স্থলবন্দর থেকে দুই আড়াই কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ করতে উদ্যোগ নেয়া হবে।
 
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সোনামসজিদ স্থলবন্দরে ইয়ার্ড তৈরির জন্য আশেপাশের জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে৷ কিছু খাস জায়গায় ও প্রাইভেট জায়গা নিয়ে ইয়ার্ড সম্প্রসারণের কাজ করা হবে। এছাড়াও সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল ও ফায়ার সার্ভিস দ্রুত নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ অন্যান্যরা।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।