ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সংবিধান সংশোধন শুধু সংসদের মাধ্যমেই সম্ভব: আমির খসরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৪৫:৪৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সংবিধান সংশোধন শুধু সংসদের মাধ্যমেই সম্ভব: আমির খসরু ছবি সংগৃহিত

সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।”
 

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, “সংবিধান সংশোধনের জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। কোনো ধরনের পরিবর্তন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার বাইরে সম্ভব নয়।”
 

তিনি অভিযোগ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নিজেরাও জানে না তারা কী চায়।” রাজনীতিতে সংস্কার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন দরকার। অন্যের মতামতের প্রতি সহনশীল হতে হবে। তাহলেই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
 

বিএনপি জোটে অনৈক্যের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন ৫ আগস্টের পর ঐক্য ভেঙে গেছে, কিন্তু আমি কোনো অনৈক্য দেখছি না।” তাঁর মতে, “প্রত্যেক দলের নিজস্ব দর্শন ও মত থাকতে পারে। যেখানে একমত হব, সেখানে থাকব, আর যেখানে ভিন্নমত থাকবে, তা জনগণের সামনে উপস্থাপন করব। দেশের মালিক জনগণ—চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে।”

 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।