ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে টাকা এদিক-ওদিক করার জন্য: উপদেষ্টা সাখাওয়াত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৫:০৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৫:০৯:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে টাকা এদিক-ওদিক করার জন্য: উপদেষ্টা সাখাওয়াত ছবি: সংগৃহীত
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু মানুষ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক-ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের প্রাপ্য মজুরি দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। এ কারণে কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন, কারখানা বন্ধ হওয়ার জন্য সরকার দায়ী নয়।
 
শনিবার (২ আগস্ট) রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
 
তিনি জানান, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, ফলে সাত থেকে আট শতাংশ রফতানি বেড়েছে। শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবি দাওয়ার শেষ নেই, তারা আন্দোলন করতেই পারে। এছাড়া শ্রমিক সংগঠনের নির্বাচন বিষয়ে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসবে।
 
এর আগে তিনি একই ভবনে একটি গবেষণা কনফারেন্স উদ্বোধন করে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক, যা নারী শ্রমিকদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে।
 
পরে উপদেষ্টা ৫০ জন শ্রমিকের মাঝে চেক হস্তান্তর করেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।