ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর কাছে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৫০:১৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর কাছে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে গত শনিবার রাতে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে রাত সাড়ে ১১টার দিকে ঘটে।
 

নিহতরা হলেন ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬) এবং অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
 

হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, তারা মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
 

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করেছে।
 

ওসি জানান, অপর নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাস ও চালককে ধরতে পুলিশ কাজ করছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।