ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গাজায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০১:১০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০১:১০:০১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
গাজায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান ছবিঃ সংগৃহীত

গাজা ও ফিলিস্তিনের জন্য প্রথম দফায় আরও ১০০ টন মানবিক সহায়তা পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এর ফলে দেশটি থেকে গন্তব্যে প্রেরিত মোট ত্রাণের পরিমাণ দাঁড়ালো ১,৮১৫ টনে।
 

পাকিস্তানি গণমাধ্যম ডন-এর প্রতিবেদন অনুযায়ী, আজ সন্ধ্যায় ইসলামাবাদ বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। ফ্লাইটটির বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং এনডিএমএ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
 

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং জরুরি ওষুধ। এগুলো জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছে সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজায় পাঠানো হবে।
 

এনডিএমএ আরও জানিয়েছে, খুব শিগগিরই ফিলিস্তিনের জন্য আরও একটি ১০০ টন ত্রাণের চালান পাঠানো হবে। এই চালান যুক্ত হলে মোট সহায়তার পরিমাণ পৌঁছাবে ১,৯১৫ টনে।
 

আজকের চালানসহ গাজা ও ফিলিস্তিনের উদ্দেশ্যে এখন পর্যন্ত পাকিস্তান থেকে ১৭টি পৃথক ত্রাণ মিশন পরিচালিত হয়েছে।
 

এনডিএমএ জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং পাকিস্তান ভবিষ্যতেও ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।