মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদের দায়ে ফার্মেসিকে জরিমানা
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৫:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৩৮:০৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৯ বার পঠিত
মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জরিমানা।ছবি সংগৃহীত
জেলা সদরে আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে একটি ওষুধের ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
আজ সোমবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জ পৌরসভার মানিকপুর এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং প্রদর্শনের দায়ে গাজী মেডিকেল হলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।