ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ডাকসু জুলাইয়ের মূল চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত :ঢাবি ভিসি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৯:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১০:২৮:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
ডাকসু জুলাইয়ের মূল চেতনার সঙ্গে গভীরভাবে জড়িত :ঢাবি ভিসি ছবি সংগৃহীত

ডাকসু জুলাইয়ের মূল স্পিরিটের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, ডাকসু নিয়ে বিভাজন না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সোমবার (৪ আগস্ট) সকালে বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মিলনায়তনে ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও উদযাপনের অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'জুলাই গণ-অভ্যুত্থান: অর্থনৈতিক শোষণ ও নৈতিক অবক্ষয়'-শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এ সময় নিয়াজ আহমদ খান বলেন, ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটি দেশজুড়ে আলোচনার বিষয়।

ভাইস-চ্যান্সেলর বলেন, ডাকসু নিয়ে বিভাজন করলে তা শুধু আমাদের ক্ষতিগ্রস্ত করবে। তাই বিভাজনের দিকে না গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় গণঅভ্যুত্থানের একাডেমিক প্রেক্ষাপট দাঁড় করানোর পাশাপাশি জুলাই স্মৃতি সংরক্ষণশালা তৈরি করে যাদুঘর করার পরিকল্পনা নেয়া হয়েছে বলেও জানান তিনি।
 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।