শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা কাপুরুষ: শফিকুল আলম
নিউজটি শুনুন
- আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২৬:৩৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৫:২৬:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৭ বার পঠিত
ছবি: সংগৃহীত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ পরিবার এবং আওয়ামী লীগ কর্মীরা একঝাঁক কাপুরুষ। তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই—তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১
মঙ্গলবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহায়তা না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই বাহিনী বহু আগেই নিশ্চিহ্ন হয়ে যেত। তিনি বলেন, শেখ হাসিনা এবং তার দলকে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
তিনি আরও লিখেছেন, “গত বছরের জুলাইয়ে যখন আমাদের তরুণ-তরুণীরা এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝে গিয়েছিল—তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না। তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত, তারা আর কখনো ফিরতে পারবে না। কাপুরুষেরা কখনোই ফিরে আসে না।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।