ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:২৩:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক প্রকাশ করলো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সুইসকন্ট্যাক্টের ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের যৌথ উদ্যোগে ৭ আগস্ট, বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা’র মাল্টিপারপাস হলে “বিনিয়োগ পরিবেশ শক্তিশালীকরণে মিউনিসিপ্যাল সক্ষমতা সূচক (এমসিআই)-এর ভূমিকা” শীর্ষক একটি উচ্চপর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ২০২৪ সালে সাতটি পৌরসভায় পরিচালিত এমসিআই জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। জরিপে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ সক্ষমতা, ব্যবসা-সহায়ক পরিবেশ এবং উন্নয়ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হয়।

বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিডা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্টের যৌথ উদ্যোগে প্রণীত এই সূচক দেশের পৌরসভাগুলোর প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণে সহায়তা করে। পাশাপাশি এটি একটি কৌশলগত রোডম্যাপ তৈরি করেছে, যার মাধ্যমে স্থানীয় সরকার ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন বিডার নির্বাহী সদস্য মো. মোখলেছুর রহমান এবং সুইসকন্ট্যাক্ট-এর টিম লিডার মার্কাস এহমান।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী আশিক মাহমুদ বলেন, ঢাকার বাইরের অঞ্চলে বিনিয়োগবান্ধব অবকাঠামো ও সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা এখনও কিছুটা পিছিয়ে আছি। এমসিআই সূচক সে ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, এই সূচক বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারগুলো বিনিয়োগের উপযোগী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাব প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই সমন্বিতভাবে কাজ করাটাই এখন সবচেয়ে জরুরি।

কর্মশালায় বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় বলেন, প্রথমদিকে বিডা বিভাগীয় পর্যায়ে কিছু উদ্যোগ নিলেও সেগুলোর স্থানীয় বাস্তবায়নে চ্যালেঞ্জ ছিল। তবে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) এবং সুইসকন্ট্যাক্টের সহায়তায় এখন স্থানীয় পর্যায়ে কাজ করার পরিবেশ তৈরি হয়েছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মাসরুর রিয়াজ বলেন, বিশ্বব্যাংকের 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচক শুধুমাত্র দুটি শহর নিয়ে কাজ করত। কিন্তু এমসিআই সূচকের মাধ্যমে স্থানীয় বাস্তবচিত্র বিশ্লেষণের সুযোগ সৃষ্টি হয়েছে, যা বিনিয়োগবান্ধব সংস্কারে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার উপপরিচালক আবু মোহাম্মদ নুরুল হায়াত টুটুল। কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে ব্যবসা শুরু, করব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, অর্থায়ন ও বিরোধ নিষ্পত্তি বিষয়ে প্রয়োজনীয় সংস্কার আনলে স্থানীয় সরকার জাতীয় অর্থনীতিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।