ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা কাটাল ইসিবি, বললেন ঝুঁকি নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:২৪:৫৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ধোঁয়াশা কাটাল ইসিবি, বললেন ঝুঁকি নেই সংগৃহীত ছবি

গত এপ্রিলের যুদ্ধের পরও আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এবার একই গ্রুপে থাকায় গ্রুপ পর্বেই লড়াইয়ের সুযোগ রয়েছে। উভয় দলই যদি গ্রুপ পর্ব পেরোয়, তবে সুপার ফোর ও ফাইনালেও তাদের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

তবে ম্যাচটি ঘিরে ছিল অনিশ্চয়তা। কিছুদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে বিরত থাকে ভারতের সাবেক ক্রিকেটাররা। শুধু গ্রুপ পর্বই নয়, সেমিফাইনালেও পাকিস্তানের বিপক্ষে না খেলায় এশিয়া কাপেও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
 

এই জল্পনা খণ্ডন করে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী সুবহান আহমেদ পাকিস্তান অবজারভারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে গ্যারান্টি দিতে পারছি না, তবে ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার কোনো ঝুঁকি নেই। এশিয়া কাপকে অনানুষ্ঠানিক টুর্নামেন্টের সঙ্গে তুলনা করা ঠিক নয়, যেমন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ভারত পাকিস্তানের বিপক্ষে খেলেনি।”
 

সম্প্রতি পেহালগাম হামলার পর দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালায়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় উভয় দেশ। তবুও অনেক ভারতীয় সমর্থক পাকিস্তান বয়কটের দাবি জানাচ্ছেন।
 

এশিয়া কাপ নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হওয়ার কথা। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত এ টুর্নামেন্টকে সামনে রেখে আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে দলগুলো। দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে, যেখানে ভারত ছয় উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।