ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

খেলার মাঠের অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

রাজধানীর শেওড়াপাড়া ও ইব্রাহিমপুর এলাকার শিশু-কিশোর ও প্রবীণদের দীর্ঘদিনের মাঠ সংকট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১১-২০২৬ ১০:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৬ ১০:৪৬:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
খেলার মাঠের অভাবে ভোগান্তিতে লক্ষাধিক মানুষ ছবি: প্রতিনিধি


রাজধানীর পূর্ব ও পশ্চিম শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, পাকের মাথাসহ আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। অথচ এসব এলাকার শিশু-কিশোরদের খেলাধুলা এবং সাধারণ মানুষের হাঁটাচলা ও শরীরচর্চার জন্য পর্যাপ্ত মাঠ নেই। এ অবস্থায় তেজগাঁও পুরোনো বিমানবন্দরের শেওড়াপাড়া-সংলগ্ন অব্যবহৃত অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০-১২ বছর আগেও এই বিস্তীর্ণ জায়গায় হাজার হাজার শিশু-কিশোর খেলাধুলা করত। পাশাপাশি বয়স্ক মানুষ ও ডায়াবেটিসের রোগীরা সকাল-বিকেল হাঁটাহাঁটি ও শরীরচর্চা করতেন। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জায়গাটি বন্ধ করে দেওয়া হয়। এরপর আর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি।


এলাকাবাসীর দাবি, তেজগাঁও পুরোনো বিমানবন্দর এখন আর বাণিজ্যিক বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয় না। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মতো বিশেষ উপলক্ষে বিমানবন্দরের বিজয় সরণি-সংলগ্ন অংশে বিমানবাহিনীর কার্যক্রম পরিচালিত হলেও শেওড়াপাড়া-সংলগ্ন বিশাল অংশটি কার্যত অব্যবহৃত অবস্থায় দেয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে।


এদিকে খেলার মাঠ না থাকায় এলাকার শিশুরা বাধ্য হয়ে বাসাবাড়ির ছাদ, ব্যস্ত সড়ক ও অলিগলিতে খেলাধুলা করছে। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।


এ অবস্থায় সরকারের কাছে এলাকাবাসীর আবেদন, বাংলাদেশ বিমানবাহিনীর সঙ্গে আলোচনা করে শেওড়াপাড়া-সংলগ্ন অব্যবহৃত অংশের উপযুক্ত জায়গা নির্ধারণ করে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তারক্ষী, সীমানা ও নির্দিষ্ট সময়সূচির ব্যবস্থা করে খেলার মাঠ ও হাঁটার জায়গা হিসেবে উন্মুক্ত করা হোক।


তাঁদের মতে, রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রেখেই এমন উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হলে এলাকার বিপুলসংখ্যক শিশু-কিশোর, প্রবীণ ও সাধারণ মানুষ উপকৃত হবেন।


এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে দেয়ালবন্দি থাকা এই বিশাল খোলা জায়গার অন্তত একটি অংশ জনকল্যাণে ব্যবহারের উদ্যোগ নেবে সরকার।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।