ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কারাগারে চালু করা হলো হটলাইন নম্বর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:৪০:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
কারাগারে চালু করা হলো হটলাইন নম্বর
বাংলাদেশের কারাগারবিষয়ক যেকোনো তথ্যের জন্য একটি নির্ধারিত হটলাইন নম্বর চালু করেছে কারা অধিদপ্তর। সোমবার গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, এখন থেকে ১৬১৯১ নম্বরে যোগাযোগ করলে বন্দীর সাক্ষাৎ, অবস্থান ও শাস্তি সম্পর্কে জানা যাবে এবং যেকোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগের বিষয়েও তাৎক্ষণিক সাড়া পাওয়া যাবে।
বর্তমানে বাংলাদেশে ১৩টি কেন্দ্রীয় কারাগার ও ৫৫টি জেলা কারাগার রয়েছে। সব মিলিয়ে দেশে এখন মোট ৬৮টি কারাগার পরিচালিত হচ্ছে। এই কারাগারগুলো কারা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয়, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত।
কারা বিভাগ দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর কেন্দ্রে রয়েছে কারা সদর দপ্তর, যার অধীনে ৮টি বিভাগীয় কারা দপ্তর রয়েছে। কারাগার পর্যায়ে প্রতিটি জেল সুপার বা সিনিয়র জেল সুপার দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং কারা সদর দপ্তরের নির্দেশনায় পরিচালনা করেন কারাগারের কার্যক্রম।
কারা অধিদপ্তর হটলাইন চালু করে সাধারণ জনগণের জন্য বন্দীদের তথ্য পাওয়া সহজ করেছে। নতুন নম্বরটি চালুর ফলে জনসাধারণ, আইনজীবী বা স্বজনদের পক্ষে নির্ভরযোগ্য ও দ্রুত তথ্য পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।