ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জুলাই সনদকে নির্বাচিত সরকারের আইনি স্বীকৃতি জনস্বার্থবিরোধী: ডা. তাহের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ১১:২০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ১১:২৩:৩১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
জুলাই সনদকে নির্বাচিত সরকারের আইনি স্বীকৃতি জনস্বার্থবিরোধী: ডা. তাহের ছবি সংগৃহীত

জুলাই সনদকে নির্বাচিত সরকারের মাধ্যমে আইনি স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি, নইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।
 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ডা. তাহের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত ও প্রস্তাব দিয়েছে এবং প্রায় সর্বসম্মতি অর্জিত হয়েছে। তবুও একটি দল এর আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছে, যা সৎ উদ্দেশ্যের বহিঃপ্রকাশ নয়।

রকারের বক্তব্য ও বাস্তবায়নের মধ্যে ফারাক থাকলে গণতন্ত্র ও জনগণের আস্থা ক্ষুণ্ণ হয় বলে তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে তারাই, যারা সংস্কারের নামে বিলম্ব করছে। প্রধান উপদেষ্টার মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা, আর সেটিই এখন জনগণের প্রধান দাবি। তার মতে, নির্বাচনের জন্য প্রথম সংস্কার হওয়া উচিত সরকারের মন্ত্রী ও উপমন্ত্রীর পদে; দেশের মানুষ ৫৪ বছরে প্রকৃত অর্থে মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন দেখেনি।
 

সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জনগণের মতামতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি প্রস্তাব করেন, আগামী জাতীয় নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে আয়োজন করা উচিত।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।