ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এলডিসি উত্তরণে সময় বাড়ানোর আহ্বান ব্যবসায়ী নেতাদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৭:২৬:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৭:২৬:২০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
এলডিসি উত্তরণে সময় বাড়ানোর আহ্বান ব্যবসায়ী নেতাদের প্রতীকী ছবি

বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা স্বল্পোন্নত দেশ (এলডিসি) বিভাগ থেকে দেশের উত্তরণের সময়সীমা তিন থেকে ছয় বছর বাড়ানোর দাবি জানিয়েছেন। তাদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি, ফলে অতিরিক্ত সময় পাওয়া গেলে রপ্তানি খাত ও অর্থনীতি ধীরে ধীরে মানিয়ে নিতে পারবে।
 

শনিবার রাজধানীতে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত ‘এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) সেমিনারে সহযোগিতা করে।
 

আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান জানান, জাতিসংঘের তিনটি মানদণ্ড—মোট জাতীয় আয়, মানবসম্পদ সূচক ও অর্থনৈতিক ঝুঁকি সূচক—দুই দফা পর্যালোচনায় পূরণ করায় ২০২৬ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণের পথে বাংলাদেশ। তিনি বলেন, এটি অর্থনৈতিক অগ্রগতির বড় সাফল্য হলেও সামনে জটিল চ্যালেঞ্জ আসতে পারে। বাজারে প্রবেশাধিকার রক্ষা ও শুল্কজনিত ক্ষতি এড়াতে ইইউ, যুক্তরাজ্য এবং বড় এশীয় অর্থনীতির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে ওষুধ, আইটি সেবা, কৃষি-প্রক্রিয়াকরণ, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উন্নয়নের ওপর জোর দেন।
 

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে দ্য থার্ড ওয়ার্ল্ড নেটওয়ার্কের লিগ্যাল অ্যাডভাইজার সানিয়া রেইড স্মিথ বলেন, এলডিসি মর্যাদা হারালে বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজারে শুল্কমুক্ত সুবিধা হারাবে, ফলে শুল্ক সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। জিএসপি+ বা সমমানের সুবিধা না পেলে রপ্তানি ৬ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কমার ঝুঁকি রয়েছে। এতে ফার্মাসিউটিক্যালসসহ সব খাত প্রভাবিত হতে পারে।
 

অন্যান্য আলোচকরা এলডিসি উত্তরণের আগে মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি এবং স্বচ্ছ শাসনব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। এ. কে. আজাদ ও নাসিম মঞ্জুরসহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা সরকারের প্রতি উত্তরণ প্রক্রিয়া স্থগিত রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে রপ্তানি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব এড়ানো যায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।