ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর কাজ করছে বাংলাদেশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:১০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:১০:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর কাজ করছে বাংলাদেশ
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, পাকিস্তানিদের জন্য বাংলাদেশ ভিসা সহজ করে দিয়েছে। এখন তাদের জন্য ই-ভিসা চালুর কাজ চলছে।
 
লাহোরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) গিয়ে বাংলাদেশি দূত জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়ের জন্য পাকিস্তানিদের ভিসা সহজ করা হয়েছে।
 
নতুন নতুন সুযোগের সন্ধান এবং গভীরভাবে বাণিজ্য বোঝার জন্য নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বৈঠকের ব্যাপারে জোরারোপ করেন তিনি।
 
এছাড়া তিনি জানান, বাংলাদেশের লক্ষ্য হলো অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা। তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ এবং কয়লাসহ সম্ভাব্য বাণিজ্য খাতের কথা উল্লেখ করেন।
 
বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ তৈরির কথা ভাবা হচ্ছেও বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।