ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বরিশালে শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তিন সহযোগী গ্রেফতার, অস্ত্র-ইয়াবা উদ্ধার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ০৬:০২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ০৬:০২:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
বরিশালে শীর্ষ সন্ত্রাসী রাসেল ও তিন সহযোগী গ্রেফতার, অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি সংগৃহীত

বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী ও ১১ মামলার আসামি রাসেল হাওলাদারকে তিন সহযোগীসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে চরবাড়িয়া থেকে তাদের আটক করা হয়।
 

গ্রেফতারকৃতরা হলেন— রাসেল হাওলাদার (উত্তর লামছরি গ্রামের তোফায়েল হাওলাদারের ছেলে), রাব্বি সরদার (২৪), শাওন ব্যাপারী (২৫) ও মামুন হাওলাদার (২৫)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।
 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাসেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। একাধিকবার গ্রেফতার হলেও জামিনে বের হয়ে পুনরায় অপরাধমূলক কার্যক্রম শুরু করত।
 

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছগির হোসেন জানান, অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে এবং আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।