ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

১ মে বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে গাড়ি চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১০:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১০:২৪:১৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
১ মে বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে গাড়ি চলাচল
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি প্রকাশের মাধ্যমে মহান মে দিবস উদযাপন করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে– আগামী ১ মে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং ঐদিন বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল রুটে সকল ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ থাকবে। তবে মে দিবসের সমাবেশে আগত লাল পতাকাবাহী গাড়িকে বাধা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।
 
সকাল ১০টায় স্টেশন রোডস্থ বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী। সমাবেশ শেষে বর্ণাঢ্য লাল পতাকার মিছিল চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
গতকাল সকাল ১১টায় ফেডারেশনের ৪৪নং বিআরটিসি মার্কেটস্থ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বৃহত্তর চট্টগ্রামের ফেডারেশনভুক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহামদ, মে দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো. আজম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, মো. শফি, শাহ আলম হাওলাদার, হাসান মাহমুদ, আনোয়ার হোসেন, কামাল উদ্দিন, হারুন অর রশিদ, মো. রবিন, কদর আলী মুছা, আলাউদ্দিন ফারুক, সাইফুল ইসলাম শাহীন, কামরুজ্জামান আজিজ, জাকির হোসেন, মো. বাবুল, আবদুর রহিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।