রাষ্ট্র সংস্কারের সুযোগ হারানো যাবে না: প্রধান উপদেষ্টা ড. ইউনূস
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০২:২৯:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০২:২৯:৫০ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৬৬ বার পঠিত
রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্র সংস্কারের সুযোগ কোনোভাবেই হাতছাড়া না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেয়া যাবে না।”
তিনি আরও বলেন, “জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচারে স্বাধীনভাবে কাজ করছে ট্রাইব্যুনাল। অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছে।”
বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় হলে স্বায়ত্তশাসন নিশ্চিত হবে, হস্তক্ষেপ মুক্ত হবে বিচার বিভাগ এবং প্রতিষ্ঠিত হবে স্বাধীনতা ও জবাবদিহিতা।”
নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।