ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

প্রান্তিক মানুষের সেবায় দেশে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ৫ হাজারের বেশি সংস্কার হবে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:১৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:১৭:৫১ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
প্রান্তিক মানুষের সেবায় দেশে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক নির্মাণ, ৫ হাজারের বেশি সংস্কার হবে প্রতীকী ছবি

প্রান্তিক মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে সারাদেশে নতুন করে ৫১৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ৫ হাজার ৮০টি ক্লিনিক মেরামত ও পুনঃস্থাপন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
 

বুধবার মহাখালীর বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, মূল পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ৬ হাজার মানুষের জন্য অথবা ৩০ মিনিট হাঁটার দূরত্বে একটি ক্লিনিক থাকার কথা ছিল। কিন্তু পাহাড়ি অঞ্চল, হাওর ও চরাঞ্চলের মতো দুর্গম এলাকায় অনেক ক্ষেত্রে ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য একটি ক্লিনিক থাকায় সেবা দিতে কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। নতুন ক্লিনিক স্থাপনের মাধ্যমে এ ঘাটতি পূরণ করা হবে।
 

তিনি আরও জানান, নতুন ক্লিনিকগুলো জাইকার অর্থায়নে নির্মিত হবে, আর মেরামত ও পুনঃস্থাপনের কাজ করবে ওপেকের অর্থায়নে। জমি দাতাদের জমি গ্রহণ করে সেখানে নতুন ক্লিনিক গড়ে তোলা হবে এবং যারা জমি দেবেন তাদের আবেদন অগ্রাধিকার পাবে।
 

ট্রাস্টের পরিচালক (মাঠ প্রশাসন) আসিফ মাহমুদ বলেন, বর্তমানে দেশে চালু রয়েছে ১৪ হাজার ৪৬৭টি কমিউনিটি ক্লিনিক। প্রতিদিন গড়ে প্রতিটি ক্লিনিক থেকে প্রায় ৩৫ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ দৈনিক প্রায় ৫ লাখ মানুষ এসব ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। বর্তমানে ২২ ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হলেও তালিকায় অ্যান্টিবায়োটিক নেই বলেও জানান তিনি।
 

এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ‘কমিউনিটি ক্লিনিক’ নাম পরিবর্তন করে ‘গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র’ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে জাইকার প্রতিনিধি এসএম রেজাউল ইসলাম, বিশ্বব্যাংকের পুষ্টিবিষয়ক কর্মকর্তা মো. ফেরদৌস হাসেন, মোহাম্মদ নাছির উদ্দিন ও সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।